তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই ভাইকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে বাসটার্মিনাল সংলগ্ন লারপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার লারপাড়ার মুহাম্মদ মনু'র পুত্র কায়সার হামিদ ও মুহাম্মদ জুনু'র পুত্র শহিদুল ইসলাম সাইদুল। এরা দুজনেই সম্পর্কে আপন চাচাতো ও জেঠাতো ভাই।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, 'রাত বারোটার দিকে ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন'।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'রাতে ব্যাডমিন্টন খেলার পর নাস্তা খাওয়ানোর বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে'
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮