প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:০৫ পি.এম
কক্সবাজারে ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কক্সবাজার অফিস,
কক্সবাজারের চকরিয়া উপজেলার পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোরে চকরিয়ার মাতামুহুরী ব্রিজের নিচের দক্ষিণ পাশ থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদচর দীঘির পাড়ার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। এরপর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, চকরিয়ার বদরখালী এলাকায় হারুন নামে এক সিএনজি অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকালে বদরখালী এলাকায় এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, দুটি ঘটনা তদন্ত করার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল শেষে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২