কক্সবাজার জেলা প্রতিনিধি।।
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও এসএ টিভি'র রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সভাপতি আনোয়ার
কামাল, চ্যানেল আই'র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, ফ্রেন্ডশিপের কক্সবাজার অফিস প্রধান শামীম বক্তব্য রাখেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮