কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে প্রথম আলো'র ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আনন্দ উৎসবের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। উৎসবে কথামালা, গান, আবৃত্তি আর বাঁশির সূরে মুগ্ধ সবাই। অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রধানসহ সকল শ্রেণিপেশার মানুষ প্রথম আলো নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রথম আলো কেনো দেশের এক নম্বর দৈনিক পত্রিকা তার নেপথ্য কাহিনী তুলে ধরেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
অনুষ্ঠানে ‘ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’- গানটি বাঁশির সূরে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
প্রথম আলোর এসএসসি জিপিএ-৫ সংবর্ধনার জন্য এখনো শিক্ষার্থীরা অপেক্ষায় থাকেন, সংবর্ধনায় অংশগ্রহণের জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করেন বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন।
প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার অফিসপ্রধান আবদুল কুদ্দুস রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাভোকেট মো. আয়াছুর রহমান, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, চিকিৎসক চন্দন কান্তি দাশ, কবি শামীম আকতার, কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলি, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার জেলা বন্ধুসভার সহসভাপতি মোজাহিদ আলি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ শাখার সভাপতি মারুফ রশিদ নাইম।
উৎসবে গান ও কবিতা আবৃত্তি করেন- বন্ধুসভার জাহিদুল ইসলাম নাইম, প্রজ্ঞা খেয়াং, রাসেল তালুকদার, বাঁধন সরকার, নাওরিন হাসনাত ওমামা ও ফরহাদ আলম।
সবশেষে কেক কেটে প্রথম আলো'র ২৪তম জন্মদিন উদযাপন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮