প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৪, ৮:০১ এ.এম
কক্সবাজারে পৃথক অভিযানে ১০ কোটি টাকার আইসসহ দুইজন গ্রেফতার।।

নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজন গ্রেফতার করেছেন র্যাব-১৫'র সদস্যরা। এসময় ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি অবৈধ মাদক ক্রিস্টালমেথ-আইস-উদ্ধার করা হয়।
র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় ১৭ জানুয়ারী অভিযান পরিচালনা করে ২ কেজি আইসসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন জাদিমুরা-জিঞ্জিরাপাড়ার-নজির আহম্মদ'র পুত্র খাইরুল বশর-৩২-।
অপরদিকে বুধবার-১৭ জানুয়ারী-টেকনাফ উপজেলার কেরুনতলীতে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-গ-ধারায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ ফারুক-২৫-কে গ্রেফতার করে। তিনি টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার আব্দুস ছবুর'র পুত্র।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, বুধবার-১৭ জানুয়ারি-র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে হ্নীলা হতে ২ কেজি আইসসহ একজন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১-গ-ধারায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২