শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, মাদক সেবনের অভিযোগে ১৪ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাহিত্যিকা পল্লীর মো. শফিক (৩৯)। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মো. আব্দুর রহমান (১৯) ও সৈয়দুল মোস্তফা (২২)।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন হলেন—সাকিবুল হাসান সিয়াম (১৯), মো. ইদ্রিস (২৩), মো. ইয়াছিন (১৯), মো. আবু তাহের (২০), ইব্রাহীম খলিল (২১), মো. আলম (১৯), মো. শামীম (১৯), সজীব (১৮), মো. রবিউল আলম প্রকাশ রবি আলম (৩৯), রঞ্জিত শর্মা (৪৫), মো. ইয়াছিন আরাফাত (১৮), মো. রাশেদ আলম (১৮), মো. শহিদ (১৯) ও রাশেদুল আলম (২৭)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন পিএমখালী ইউনিয়নের ধাওনখালী ঘোনারপাড়ার মির কাশেম (৪৫) এবং কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার আহম্মদ ছবি (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য রয়েছে। বিশেষ করে মো. রবিউল আলম প্রকাশ রবি আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারাসহ একাধিক মামলা ও জিডির তথ্য পাওয়া গেছে। মো. আলমের বিরুদ্ধেও পূর্বের একটি জিডির তথ্য রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮