প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৬:৪২ এ.এম
কক্সবাজারে পুলিশের কল্যাণ সভায় কর্মকর্তাদের সম্মাননা প্রদান।।

নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ১২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম -বার-'র সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসারদের
আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন।
সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে সকল পুলিশ সদস্যদের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার-প্রসাশন ও অর্থ-পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি-অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল-মোঃ মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার এম, এম, রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার রাম প্রসাদ ভক্তসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসে পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২