Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কক্সবাজারে নারীনেত্রীকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:09:13 pm, Friday, 5 May 2023
  • 233 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়ায় লুলু আল মারজান (৪৫) নামের এক নারীনেত্রীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে মারজানের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ঘাতকের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

নিহত লুলু আল মারজান উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত মোহাম্মদ আলমগীরের মেয়ে। তিনি পালংখালি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি। এছাড়া তিনি ওই ইউনিয়নের সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে বিগত দুটি ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নিহত মারজানের মেয়ে রাহমিনা মমতাজ জানান- তাদের নিকটাত্মীয় ও সদ্য জেলফেরত মুহাম্মদ ইউসুফ বৃহস্পতিবার এশার নামাজের পর বাড়িতে অতর্কিত প্রবেশ করে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় তার দুই বোন ও এক ভাগ্নেকেও কুপিয়ে গুরুতর আহত করে ইউসুফ।

পালংখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মারজান ও ইউসুফের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২৪ বছর আগে একইভাবে
মারজানের পিতা আলমগির মেম্বারকে ইউসুফের পরিবার হত্যা করেছিলো।

জানা যায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত মুহাম্মদ ইউসুফ ও নিহত লুলু আল মারজান সম্পর্কে চাচাতো ভাইবোন। পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছে। এটিকে কেন্দ্র করে বিগত ১৯৯৯ সালে ইউসুফের পিতা জাহাঙ্গির আলমের হাতে খুন হন মারজানের পিতা ও তৎকালীন ইউপি সদস্য মুহাম্মদ আলমগির।

জানা গেছে, মুহাম্মদ ইউসুফ চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলো। মাত্র দুইদিন আগে জামিনে বেরিয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি বলেন- ‘নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে’।

এদিকে, নারীনেত্রী লুলু আল মারজানকে কুপিয়ে হত্যাকান্ডের পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইউসুফের বাড়িতে আগুন দেয়। পরে উখিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

কক্সবাজারে নারীনেত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : 05:09:13 pm, Friday, 5 May 2023