তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে নদীপথে পাচারকালে ২লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক রোহিঙ্গাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে একটি ফিশিংবোটে এই অভিযান চালায় র ্যাব। র ্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদি হাসান সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল হামিদ (৩৭), নুরুল আবছার (৩২), মেহের আলি (৩৯), মুহাম্মদ কালু (২৩) ও নুরু হাসান (৩৩)। এদের মধ্যে আবদুল হামিদ ট্রলারের ও নুরুল আবছার ইয়াবার মালিক এবং নুরু হাসান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মেজর মেহেদি হাসান জানান, ‘মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি একটি মাছধরা ট্রলারে করে টেকনাফের শামলাপুর থেকে মহেশখালির মাতারবাড়ি ও বদরখালি হয়ে চট্টগ্রামে নেয়া হচ্ছিল। পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে ট্রলারটি আটক করে তল্লাশি করলে মাছের ড্রামে দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়'।
মেজর মেহেদি জানান, গ্রেপ্তার নুরুল আবছার ওই ইয়াবার মালিক। রোহিঙ্গা নুরু হাসান তার মামার মাছের ট্রলারে করে এগুলো টেকনাফের শামলাপুর ঘাটে নিয়ে আসেন। আটক করা ট্রলারটি বিভিন্ন রুটে সন্দেহজনক ঘোরাঘুরির সময় র ্যাব'র আভিযানিক দল দুটি স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে ঘাটে ভেড়াতে বাধ্য করে'।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নুরুল আবছার ইতোপূর্বে ছোট ছোট চালানে ইয়াবা নিয়ে আসতেন। তাতে লাভবান হওয়ায় রোহিঙ্গা নুরু হাসানের মাধ্যমে বড় চালান আনা শুরু করেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮