তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের ডাকাতির প্রস্তুতিকালে তাহের ও মঞ্জু গ্রুপের প্রধানসহ সশস্ত্র ৮ ডাকাত গ্রেপ্তার হয়েছে। তাদের নিকট থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে এদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলির চন্দ্রিমা মাঠ এলাকার মৃত উসমান গণি ও নুরজাহানের পুত্র রবিউল আলম (৩৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার জাকির হোসেন ও দেলোয়ারা বেগমের পুত্র রমজান আলি (৩৫), পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার আবুল কাশেম ও মমতাজ বেগমের পুত্র ওসমান (৩২), ৩নং ওয়ার্ডের নতুন বাহারছড়ার কানাইয়াবাজার এলাকার মৃত মনির আহমদ ও মৃত মমতাজ বেগমের পুত্র মঞ্জুর আলম(৩০), ৮নং ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার মৃত মুহাম্মদ বক্কর ও সাহেরা বেগমের পুত্র মুহাম্মদ তাহের (৩৫), টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার মৃত মুহাম্মদ বদু ও শামসুন্নাহারের পুত্র মুহাম্মদ জোবায়ের (৩৫), মহেশখালি উপজেলার ধলঘাটা ইউনিয়নের নতুন বাজার এলাকার রফিকুল ইসলাম ও আয়েশা বেগমের পুত্র মুহাম্মদ সাদ্দাম হোসেন (২৮) এবং কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়ার মুহাম্মদ ইউসুফ ও লায়লা বেগমের পুত্র নবি হোসেন (২৭)।
এদের নিকট থেকে বেশ ক'টি ধারালো রামদা, কিরিচ ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৫ জানায়, কক্সবাজারের চিহ্নিত তাহের গ্রুপের প্রধান, বৈদ্যঘোনা এলাকার মুহাম্মদ তাহের এবং মঞ্জুর গ্রুপের প্রধান, বিমানবন্দর সড়কের কানাইয়াবাজার এলাকার মঞ্জুর আলমের নেতৃত্বে সশস্ত্র ডাকাতদল কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগানে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ডাকাত ও তাদের নিকট থেকে উদ্ধার করা অস্ত্র কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানায় র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮