কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার শহরতলির লিংকরোড এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫ এর একটি দল সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর জানারঘোনা এলাকার আবদুস সালাম ও রইজা বেগমের পুত্র আশিকুর রহমান জুনাইদ (১৯), লিংকরোড এলাকার মুহুরিপাড়ার রফিক আহমদ ও মৃত পারভিন আক্তারের পুত্র মুহাম্মদ আবদুল্লাহ (১৯) এবং দক্ষিণ মুহুরিপাড়ার আবদুল ওয়াদুদের পুত্র হেফাজত আলম (৩৫)।
র্যাব জানায়, গেল ২৪ ডিসেম্বর রাত সোয়া সাতটার দিকে কক্সবাজার শহরের হলিডে'র মোড় থেকে একজন যাত্রী ইজিবাইকে করে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ওই ছিনতাইকারী চক্রের শিকার হয়। তারা যাত্রীটিকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে ব্যাগ, টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা (নং-৪৯/৬৯৪) হয়। মামলার ভিত্তিতে র ্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ছিনতাইকারী চক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলা অনুযায়ী কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮