প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:১৪ পি.এম
কক্সবাজারে উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ৭ নারী

কক্সবাজার অফিস:
‘উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড’- এ ভূষিত হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার ৭ নারী। পর্যটন খাতে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার রামু উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইএলও–আইজেক প্রকল্প ও এনরুট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুল ইসলাম। তিনি বলেন, পর্যটনের সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে এই সেক্টরে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। মহিলা চেম্বার অব কমার্স-এর চেয়ারম্যান জাহানারা ইসলামের সভাপতিত্বে এতে আয়োজক কমিটির প্রতিনিধি মোহাম্মদ মুস্তাফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২