শওকত আলম, ককসবাজার:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা, সদর উপজেলা, চকরিয়া উপজেলা, উখিয়া উপজেলা, পিএমখালি ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়ন কমিটির সমন্বয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলার সভাপতি মোঃ আলী মুন্না। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারউল ইসলাম সিকদার।
এসময় বক্তব্য রাখেন—
সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন ইমন,
আক্তার উদ্দিন ফারুকী,
যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,
আইন বিষয়ক সম্পাদক শওকত আলম,
কক্সবাজার সদর উপজেলার সভাপতি জামাল হোসাইন,
চকরিয়া উপজেলার সভাপতি নজরুল ইসলাম আজিজ,
জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি শামসুল আলম।
উপস্থিত ছিলেন—
সহ সভাপতি সালাউদ্দিন কাদের, মো. শাহেদ,
যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব,
অর্থ সম্পাদক (এবং সদর উপজেলা সভাপতি) জামাল হোসাইন,
দপ্তর সম্পাদক মো. জুবায়ের,
প্রচার সম্পাদক বেলাল উদ্দিন ভুট্টো,
সহ মানবাধিকার সম্পাদক আরাফাতুর রহমান,
পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,
সদস্য আবু আহমদ, সানোয়ার হোসেন,
জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি শামসুল আলম জিহাদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত ও মানবতার পক্ষে জনগণকে আরও সচেতন করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮