তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল আলম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার জাহাজপুরা গ্রামের ইজ্জত আলির পুত্র। মামলার রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ২৩ মার্চ র্যাব-৭ এর একটি দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের নতুনপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নূরুল আলমকে দেশিয় তৈরি একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে আস্তানা থেকে আরও তিনটি বন্দুক, একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব বাদি হয়ে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নূরুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮