কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার হয়েছে। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইকও জব্দ করা হয়। রামু উপজেলার রাবারবাগান এলাকায় রামু থানা পুলিশের একটি দল এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্দাখালি এলাকার উত্তরপাড়ার মৃত আলি আকবরের মেয়ে ও মৃত নুর মোহাম্মদের স্ত্রী আছমা আক্তার আছিয়া (৪৮) ও তার পুত্র নজরুল ইসলাম জিশান (২০)।
এলাকাবাসীর অভিযোগ, গ্রেফতার আছিয়া ও তার পরিবারের সকলেই মাদক বিক্রি ও বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।
রামু থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাওসার জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা চা বাগান স্টেশনে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলে দুজনকে আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসাইন জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮