কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী আর নেই। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি চট্টগ্রাম নগরীতে দুপুর একটার দিকে স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম জাকের উল্লাহ চকোরী'র বড় ছেলে শাকিলুর রহমান শাকিল জানান, বুধবার রাত সাড়ে নয়টায় চকরিয়া পৌরসভার হালকাকারা জামে মসজিদ মাঠে তার পিতার নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার বাসিন্দা জাকের উল্লাহ চকোরী প্রায় চার দশক ধরে কক্সবাজার জেলায় সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র প্রতিষ্ঠাতা সদস্য, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। তাঁর ইন্তেকালে চকরিয়া ও কক্সবাজারের সাংবাদিক সমাজসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮