প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৭:৫০ পি.এম
কক্সবাজারের চকরিয়ায় বাঁধাকপি চাষে কৃষকের মুখে হাসি

কক্সবাজার অফিস:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে মৌসুমি বাঁধাকপি চাষ। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা শীত মৌসুমকে সামনে রেখে দিন-রাত পরিশ্রম করে জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাঁধাকপির আবাদে আশাবাদী তারা। আগের বছরের তুলনায় এবার বীজ, সার ও কীটনাশকের দাম কিছুটা বেশি হলেও উৎপাদন ভালো হবে বলে আশা করছেন কৃষকরা। ইতোমধ্যে অনেক জমিতে চারাগাছ বড় হয়ে উঠেছে।
চাষিরা জানান, বাঁধাকপি লাভজনক ফসল হওয়ায় এর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। স্থানীয় বাজারে চাহিদাও রয়েছে ভালো। ফসল তোলার সময় দাম ভালো পাওয়া গেলে কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলেন, জমি নির্বাচন থেকে শুরু করে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। অনুকূল আবহাওয়া ও পরিশ্রমের সমন্বয়ে এ মৌসুমে চকরিয়ায় বাঁধাকপির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২