সরওয়ার কামাল কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ায় ৫০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করেছে উখিয়া থানার পুলিশ। সাথে সিএনজি ও মোবাইল সেট জব্দ করা হয়েছে ।
৩০ই জুন রাতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা কুতুপালং ক্যাম্প-১ ওয়েস্ট সি-১ ব্লকের আবু ছৈয়দ(২০)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮