ঈদগাঁও ( কক্সবাজার ) প্রতিনিধি ।।
কক্সবাজারের ঈদগাঁওর কালিরছড়া শিয়াপাড়া সড়কটি দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে । সড়কটি বিভিন্ন স্থানে খানাখন্দে ভর্তি । চলাচলের অনুপযোগী এ সড়কটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সড়কটির বেহাল দশায় দিন দিন জনভোগান্তি বেড়েই চলছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়ার একমাত্র যাতায়াত সড়কটি অযন্তে অব হেলায় পড়ে আছে। খানা খন্দের কারনে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো এলাকায় সড়কের মাঝখানেই খানা খন্দকে ছেয়ে গেছে। এই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ী চলাফেরা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করতে পারছে ঐএলাকার সাধারণ মানুষ।।
স্থানীয়িইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার জানান, এ সড়ক দিয়ে ডাম্পার চলাচলের কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। সংস্কার করার ব্যাপারে প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮