প্রিন্ট এর তারিখঃ মার্চ ২২, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৪৩ এ.এম
কক্সবাজার’র রামুতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতারণা- দুইযুবক আটক।।

নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ২ যুবক আটক করেছে রামু থানা পুলিশ।
রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়নের চা- বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই এলাকার ভুক্তভোগী গাড়ি চালক মো. রিদুয়ান জানান- বাড়ি যাওয়ার পথে র্যাব পরিচয় দিয়ে দুইজন যুবক তার গতিরোধ করে। আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১লাখ টাকা দাবি করে।এসময় তার শরীর তল্লাশি করে নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেয়। আরো ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দিবে বলে ভয় দেখালে কৌশলে এলাকাবাসীদের খবর দিলে স্থানীয় জনসাধারণ এসে তাদের ঘেরাও করে। পরে রামু থানা পুলিশের হাতে তুলে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিলে তাদের সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে নিশ্চিত হন তারা প্রতারক।
আটককৃত যুবকরা হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী এলাকার মো. জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. সোহান মোল্যা -২৬- ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি -৩৪- ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি -তদন্ত- শেখ মোহাম্মদ ফরিদ জানান স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২