বিনোদন ডেস্ক,
ফেসবুকের হোমপেজ, বন্ধুদের ইনবক্স কিংবা কোনো পোস্টের কমেন্ট সেকশন— ইদানীং সবখানেই একটা সংলাপ আপনার চোখে পড়তে বাধ্য। আর তা হলো— ‘রাগ করলা?’। হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে এখনকার সবচেয়ে হট ট্রেন্ড এটি। কিন্তু কোথা থেকে এলো এই সংলাপ? আর কে এই রহস্যময় ব্যক্তি?
ঘটনার সূত্রপাত গত রোববার, ১৭ মে। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বসে এক ব্যক্তি বেশ চড়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে একজন যুবকের হাত দেখে ভাগ্য গণনা করছেন। আর মজার ব্যাপার হলো, ভাগ্য গণনার প্রতিটি বাক্যের শেষেই তিনি ওই যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন— ‘রাগ করলা?’।
তার কথা বলার এই অদ্ভুত ও হাস্যরসাত্মক ধরন মুহূর্তেই নেটিজেনদের মন কেড়ে নেয়। ব্যস! শুরু হয়ে যায় মিম, ট্রল আর রিলস বানানোর ধুম। কাউকে খোঁচা দিতে বা মজা করতে এখন সবাই ব্যবহার করছেন ‘রাগ করলা?’।
ভিডিও দেখে সবাই তাকে সাধারণ 'গণক' ভাবলেও, খোঁজ নিয়ে জানা গেছে আসল টুইস্ট! ভাইরাল হওয়া এই ব্যক্তির নাম মূলত ইমান আলি। তিনি আসলে কোনো পেশাদার গণক নন, বরং অভিনয়ের সাথে জড়িত একজন কনটেন্ট ক্রিয়েটর! বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন।
ফেসবুকে তার পেজ ঘেঁটে দেখা গেছে, দর্শকদের বিনোদন দেওয়ার জন্য তিনি নিয়মিত এমন আরও অনেক মজাদার অভিনয়ের ভিডিও বানিয়ে থাকেন। আর এই ‘গণক’ সেজে করা অভিনয়টিই তাকে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইমলাইটে নিয়ে এসেছে।
তাহলে বুঝতেই পারছেন, এটি কোনো বাস্তব ঘটনা ছিল না, ছিল নিছকই স্ক্রিপ্টেড বিনোদন। তবে বিনোদন যাই হোক, ইমান আলির এই এক ডায়লগ কিন্তু এখন পুরো নেট দুনিয়াকে মাতিয়ে রেখেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮