তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউক'র বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩৫তম সভা কউকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
রোববার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
সভায় ৭০টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫২টি ইমারতের নকশা অনুমোদিত হয়; তন্মধ্যে ১৯ টি ইমারতের নকশা শর্তসাপেক্ষে অনুমোদন দেয়া হয়। বাকি ১৮টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধনপূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কউক চেয়ারম্যান বলেন, 'কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভূক্ত এলাকায় যেকোনো প্রকার ইমারত নির্মাণের পূর্বে অবশ্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে'।
তাই তিনি কউকের অধিক্ষেত্রভূক্ত এলাকার ভূমি মালিকদের যেকোনো প্রকার ইমারত নির্মাণের পূর্বে অনুমোদন গ্রহণের আহ্বান জানান। সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮