নুর মুহাম্মদ, কক্সবাজার,
রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ডাকাত সর্দারের মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার
রামুর খুনিয়াপালংয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ডাকাত সর্দার সোহেল রানা ও তার সহযোগীর ফেলে যাওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ধেচুয়াপালং এলাকায় অভিযানকালে এসআরবি সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলে সোহেল রানা ও তার সহযোগী রুবেল পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, সোহেল রানার বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা, অস্ত্র, দ্রুত বিচার, সরকারি কাজে বাধা ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মোটরসাইকেল ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮