নিউজ ডেস্ক,
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম ব্যাপকভাবে কমেছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে উত্থান দেখা গেছে।
সোমবার ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ):
জাপানের নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে
দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হংকং হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বাংলাদেশেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকে সকাল থেকেই উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।
এদিকে, ট্রাম্পের ঘোষণার পর ব্যারেলপ্রতি তেলের দাম ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮