দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট ও ভাঙচুর করা হয়। পরে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংসের পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অথচ একই সময়ে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ ধরনের ঘটনা আর কতদিন চলবে—প্রশ্ন তোলেন জামায়াত আমির।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮