প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৪, ২:১০ পি.এম
এন বি আর এর চেয়ারম্যান হলেন রামগঞ্জের কৃতি সন্তান আবদুর রহমান খাঁন।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর- এর চেয়ারম্যান হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান জনাব আবদুর রহমান খাঁন। এ ছাড়াও তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগের সচিব পদে পদায়ায়িত হয়েছেন। এর পূর্বে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব ছিলেন। জনাব মোঃ আব্দুর রহমান খাঁনের বাড়ি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ী -খাঁন বাড়ি- ।
উনার বাবার নাম মরহুম নুরের রহমান খাঁন এবং মাতার নাম মরহুমা সালেহা বেগম। ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।তার এই কৃতিত্বে রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়াও রামগঞ্জ ব্লাড ডোনার স ক্লাব ও তার শৈশবের প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২