এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাজার সংলগ্ন জুলাই নিহত শহীদ সালাউদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে ৫ নভেম্বর সকাল ১১টায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি শহীদ সালাউদ্দিনের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, সাধারণ সম্পাদক মো. হাসান ইনাম, জাতীয় যুবশক্তির সংগঠক নীরব রায়হান, প্রধান সমন্বয়কারী মো. আবুল খায়ের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পাদক মো. তামিম খান, এবং সাবেক সদস্য সচিব মো. জাবেদ আলম প্রমুখ।
শহীদ সালাউদ্দিনের স্ত্রী জানান, “আমার স্বামী যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। আর্থিক অক্ষমতার কারণে সঠিক চিকিৎসা দিতে পারিনি। বর্তমানে আমি দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সরকারের কাছে আমার সন্তানের একটি চাকরি ও নিজের চিকিৎসার জন্য সহায়তা চাই।”প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন,
শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। শহীদ সালাউদ্দিনের পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তার দায়িত্ব আমরা নেব।”
তিনি আরও বলেন,
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সাক্ষাৎ শেষে এনসিপি নেতৃবৃন্দ গোদনাইল কবরস্থানে গিয়ে শহীদ সালাউদ্দিনসহ অন্যান্য কবরবাসীর কবর জিয়ারত করেন এবং সকল নিহত ও আহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে দুপুর ১২টা ২০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮