লেখক: এম এস তরিকুল ইসলাম (ফারুক মিয়া)
একদিন এডলফ হিটলার নামের এক যুবক ও তার কিছু বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাচ্ছিল । পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে, একটি গুহায় আশ্রয় নিল তারা, কিছু সময় বিশ্রামের জন্য। হঠাৎ তাদের সবার চোখে ঘুম চলে আসলো। ফলে তারা সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে এডলফ হিটলার নামের সেই ছেলেটি একটি স্বপ্ন দেখল যে, আকাশ থেকে একটি আগুনের গোলা এসে, তাদের অবস্থানরত গুহায় পড়ল এবং তারা সবাই সে আগুনে পুড়ে মারা গেল।
যেই ছেলেটি স্বপ্ন দেখছিল হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেল। সে ঘুম থেকে উঠে দেখল, তাদের গুহায় কোনো আগুন ধরেনি, তারা সবাই বেঁচে আছে। তাই সে সস্থির একটি দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য, গুহা থেকে বের হলো। গুহা থেকে বের হওয়ার সাথে সাথেই, এক মুহূর্তের মধ্যে সে যে স্বপ্নটি দেখেছিল, তা বাস্তবায়িত হয়ে গেল।
ছেলেটি পুরো থতমতো খেয়ে গেল, আতঙ্কিত হয়ে পড়ল এবং পুরোই অবাক হলো। কিভাবে এটা সম্ভব? সে স্বপ্নে যা দেখেছিল হুবহু তাই ঘটলো। তখন ছেলেটি কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে পড়লো। তারপর সে ভাবতে শুরু করলো, কেনো সে বেঁচে গেল ? তখন সে একটি উত্তরই অনুধাবন করল যে, স্রষ্টা তাকে বাঁচিয়েছেন হয়তো তাকে দিয়ে তিনি এমন কিছু করাতে চান, যা তিনি অন্য কাউকে দিয়ে করাবেন না। সে তখন এটি বিশ্বাস করতে শুরু করল।
সে আর কিছু না ভেবে, সোজা লোকালয়ে চলে এলেন, একটি দোকান থেকে কিছু খাতা ও কলম কিনলেন এবং একটি রুমের ভেতরে ঢুকে পড়লেন। সেই রুম থেকে সে তিনদিন পরে বের হলেন। সে রুমের ভিতরে ঢুকে, এই তিন দিনে যা যা করেছেন তা হল - সে আগামী কয়েক বছরে কি কি করবে না করবে এবং কোন সময়ে কোন কাজটি করবে না করবে তার একটি নোট তৈরি করলো এবং এই নোটের পরিমাণ দুই থেকে তিন ভলিউম হয়ে গেল। পরবর্তী কয়েক বছর সে তার তৈরি নোটের আলোকে চলল। এবং সে যা লিখেছিলেন তাই তার সাথে ঘটতে থাকলো। কারণ সে শুধু নোটটি লিখার জন্য লিখে নি, বরং স্রষ্টার দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে সে কিছু একটা সত্যিকার অর্থেই হতে চেয়েছিলেন। যার ফলে সে তার নোটে, তার জীবনের জন্য যা যা আশা করেছিল, তাই পেতে শুরু করল।
পরবর্তী অল্প কিছু দিনের মধ্যে সে একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেল যা সে আশা করেছিল, তার তৈরিকৃত নোটে। তারপর সে সময়ের পরবর্তীতে হিটলার নামে খ্যাতি অর্জন করা শুরু করল। অথচ তার নাম ছিল এডলফ হিটলার। অর্থাৎ সে সবার মাঝে এডলফ হিটলার থেকে হিটলার হয়ে উঠলো।
মূল শিক্ষা: ১) স্রষ্টা লাইফে সবাইকে সুযোগ দেয়, কেউ কাজে লাগায় আর কেউ কাজে লাগায় না। কিন্তু যে সেই সুযোগ কাজে লাগায়, সে জীবনের অনেক উপরে উঠে।
২) কেউ যদি জীবনে সফল হতে চায়, তাকে এখনি একটি রুটিন তৈরি করতে হবে, যা সে দৈনিক ফলো করবে। তার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮