চঞ্চল,
বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে জড়িত থাকার পরিণাম ভয়াবহ হতে পারে—হাতীবান্ধা সীমান্তের সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ।
গত ২২ ডিসেম্বর বিএসএফের গুলিতে আহত হওয়ার রেশ কাটতে না কাটতেই বুধবার মধ্যরাতে ফের সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন মাদক বহনকারী হিসেবে পরিচিত যুবক মোঃ রনি।
বুধবার (৭ জানুয়ারী) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে ১৫ বিজিবি ।
বিজিবি জানায়, নিয়মিত টহল চলাকালে দৈখাওয়া বিওপির সদস্যরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং সুচিকিৎসার ব্যবস্থা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বারবার সীমান্তে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি।
১৫ বিজিবি-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "বারবার সতর্ক করা সত্ত্বেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।"
বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সীমান্ত আইন মেনে চলেন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করেন। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮