পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি স্পিকার তাদের সঙ্গে কুশল বিনিময় করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার বলেন, তার নির্বাচনী এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, আজ খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল,হাজং প্রতিনিধি দল,
স্কুল -কলেজের শিক্ষার্থী, কৃষক -শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।
ডেপুটি স্পিকার আরও বলেন, এই সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে।
ডেপুটি স্পিকার এসময় নিজ দায়িত্বে সফল কাম হবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮