বিনোদন ডেস্ক,
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী মেঘনা আলম। এবার এক আবেগঘন স্ট্যাটাসে নিজের হতাশা, অসহায়ত্ব ও মানসিক টানাপোড়েনের কথা তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা লেখেন, ‘Allah, I am too soft for this world. Help me with your strength. I am probably not made to change this world. Because no matter how much I try, I always fail.’
বাংলায় এর অর্থ, ‘আল্লাহ, আমি এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ। আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন। সম্ভবত এই পৃথিবী বদলে দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। কারণ, যতই চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আমি সব সময় ব্যর্থ হই।’
স্ট্যাটাসে মেঘনার কথায় ফুটে উঠেছে পৃথিবী বদলে দেওয়ার চেষ্টা এবং বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়ার আক্ষেপ। কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে সৃষ্টিকর্তার কাছে শক্তি ও সাহায্য চেয়েছেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮