
জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, এআইয়ের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমিয়ে দিতে পারে। তাই জনকল্যাণে এর পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর আরও সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নত শিক্ষাব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও বলেন।
সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮