
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলকারী বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পলাশ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন-ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন কাপ পিরিচ-মো: শরীফুল হক দোয়াত কলম ও এডভোকেট সারোয়ার মোল্লা লাঙ্গল প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লাহ সরকার বই-এম এ কাইয়ুম উড়োজাহাজ ও এডভোকেট সাইফুল গাজী চশমা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার কলসী ও নাসিমা সুলতানা লাকী হাঁস প্রতীক পেয়েছেন।
৮ মে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ নরসিংদী সদর ও পলাশ উপজেলার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাবার পর শান্তিপূর্ণভাবেই প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণার মিছিল করেছেন।

























