নাজমুল হুদা,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ও রূপগঞ্জসহ দুইটি ইউনিয়নের জমি একটি আবাসন প্রকল্প অবৈধ ভাবে বালু ভরাট করে তিন ফসলি কৃষি জমি ও পৈতৃক ভিটা দখলের প্রতিবাদে করনীয় শীর্ষক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইছাখালী তেমোড়া বালুর মাঠে 'পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ'-এর উদ্যোগে ‘জলসিঁড়ির অবৈধ কার্যক্রমে বন্ধে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি প্রতিবাদ মিছিল কায়েতপাড়া ইউনিয়ন সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইছাখালী তেমোড়া এসে শেষ হয়।
সভায় ইছাখালী, মাঝিনা, মাইলাব, হরিনা, পশ্চিমগাঁও, বড়ালু, পাড়াগাঁও, উল্লাবো ও ছাতিয়ানসহ অন্তত ১০টি গ্রামের ভুক্তভোগী শত শত সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। চলমান এই সংকট ও দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে উপস্থিত এলাকাবাসী সর্বসম্মতিক্রমে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু (দীপু ভূঁইয়া)-র সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধান দাবি করেন।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার আবু বকর সিদ্দিক, নরসিংদী জেলা কোর্টের সাবেক পেশকার মো. শামসুদ্দিন মিয়া, পাট শিল্পের সাবেক সভাপতি মো. হাসেন আলী বেপারী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ইলিয়াস পারভেজ, দলিল লিখক গোলজার হোসেন, প্রভাষক নূর সালাম ও অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় উত্থাপিত স্মারকলিপিতে জানানো হয়, ২০১০ সালে তৎকালীন সরকারের সময়ে কোনো ধরনের আইনি অধিগ্রহণ বা জমির মালিকদের সম্মতি ছাড়াই ১৭টি মৌজার প্রায় ৭,০০০ বিঘা কৃষি জমি ও পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টা চালানো হয়। এর প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে স্থানীয়দের ওপর হামলা, মামলা ও গুলিবর্ষণের মতো নিপীড়নমূলক ঘটনা ঘটে।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ঐতিহাসিক ‘ইছাখালী খাল’ (স্থানীয়ভাবে জিয়া খাল) অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে ফেলায় আশপাশের অন্তত ৫টি গ্রামের মানুষ বর্তমানে চরম পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই খালটি নৌচলাচল, সেচ এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার একমাত্র প্রধান মাধ্যম ছিল। সভায় জমি ক্রয় না করে বালু ভরাট বা রাস্তাঘাট নির্মাণ অবিলম্বে বন্ধ,আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণ ও
মানুষের বসতবাড়ির বাইরে এ প্রকল্প স্থাপনসহ মোট ৯ টি দাবি পেশ করাহয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮