Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

উত্তরের জেলা নীলফামারীতে প্রতিটি ইউনিয়ন ও  লোকালয়ে তাকালে চোখে পড়ে শুধু  ভুট্রা আর ভুট্রা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:45:51 am, Tuesday, 19 March 2024
  • 167 বার পড়া হয়েছে

উত্তরের জেলা নীলফামারীতে প্রতিটি ইউনিয়ন ও  লোকালয়ে তাকালে চোখে পড়ে শুধু  ভুট্রা আর ভুট্রা।।

সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
উত্তরের জেলা নীলফামারীর কৃষকরা আমন ধান চাষ ছেড়ে ঝুঁকে পড়েছেন লাভজনক ও পুষ্টি সমৃদ্ধ ফসল ভুট্টা চাষের দিকে। ভুট্টা চাষ এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বদলে দিয়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা।
ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টা গাছ ও সবুজপাতা উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়া জ্বালানি হিসেবে ভুট্টার গাছের রয়েছে বাড়তি চাহিদা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ সবুজের সমারোহ। কৃষকরা কাজে ব্যস্ত। সবুজপাতায় স্বপ্ন বুনছেন কৃষকরা। ইতোমধ্যে কোথাও কোথাও গাছে ফুল আসা শুরু হয়েছে। কোথাও তরতাজা হয়ে গাছ বেরিয়ে আসছে। বোরো ধানের আবাদে খরচ বেশি হওয়ায় ভুট্টার চাষে বেশি আগ্রহ এঅঞ্চলের কৃষকদের।
এক সময় উত্তরের প্রতিটি লোকালয়ে তাকালে চোখে পড়ে শুধু ধান আর ধান।
ভুট্টা চাষে দ্বিগুণ লাভ পাওয়ায় নীলফামারী  জেলার বেশিরভাগ কৃষকরা ধানের আবাদ ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন। নামমাত্র শ্রমে, সামান্য সার ও অল্প খরচে অধিক লাভ পাওয়ায় শস্য ভাণ্ডারখ্যাত এ জেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। 
এবার শীতের পরিমান বেশি হাওয়ায়, ভুট্টায় অধিক পোকার আক্রমনে দুশ্চিন্তায় কৃষকরা। তবে লাভ হবে বলে আশাবাদী তারা। জেলার চরাঞ্চলসহ উচু নিচু সকল ধরনের বেলে ও  দো-আঁশ মাটির মাঠজুড়ে শুধু ভূট্টার ক্ষেত নজরে পড়ে চারিদিকে।
কথা হয় টুপামারী ইউনিয়নের দোগাছী গ্রামের কৃষক আলীয়াজ রহমানের সাথে তিনি দৈনিক আজকের বাংলাকে বলেন বোরো ধানের চেয়ে ভুট্রার আবাদে অনেক লাভ তাই আমরা ভুট্রা চাষ করি।একই গ্রামের কৃষক ইসমাইল দৈনিক আজকের বাংলাকে বলেন, আমাদের  প্রতি বিঘায় খরচ হয় ১০-১২  হাজার টাকা, ভালো আবাদ হলে প্রতি বিঘা ফলন হয়  ৩৫-৪০ মণ ভুট্টা হয়। বর্তমানে ভুট্টার অবস্থা খুব ভালো, যদি ভালো দাম পাই তাহলে আশা করছি অনেক লাভবান হবো ।
পলাশ বাড়ী ইউনিয়নের রাম বাবু দৈনিক আজকের বাংলাকে বলেন, আমাদের এই জমিগুলাতে ধান গম সব কিছুই অনেক ভালো আবাদ হয়। একসময় বোরো ধান আবাদ করতাম। ধানে রোগবালাই অনেক ধান আবাদে তেমন লাভ ও নেই তাই বর্তমানে বোরো ধান বাদ দিয়ে ভুট্টা চাষ করছি। এবার ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করছি। খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকার মত হয়েছে। যদি ঠিকমত দাম পাই তাহলে আমার আশা করি দেড় লাখ টাকা থেকে দুই লাক্ষ টাকা আমি ভুট্টা বিক্রি করতে পারবো। ধানে এমন লাভ হয় না।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা  ধরা হয়ে ছিলে ২৬ হাজার ৬৫৫  হেক্টর জমিতে। কিন্তু সরকারি প্রণোদনা বৃদ্ধি ও কৃষকের অধিক আগ্রহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার জেলায় ভুট্টা চাষে অর্জন হয়েছে ২৮ হাজার ৩২৩ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ১১.৩৬ মেট্রিক টন হারে জেলায় ভুট্টার মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ৩ লক্ষ ২হাজার ৮০১ মেট্রিক টন। 
ভুট্টা চাষে প্রতি বিঘায় প্রায় ৮-১০ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় ভুট্টার ফলন আসে ৩৫-৪০ মণ। বাজারে নতুন ভুট্টার মণ ৭০০-৮০০ টাকা। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, পুষ্টি সমৃদ্ধ ভুট্টা লাভজনক ফসল হওয়াতে কৃষকেরা এ আবাদে ঝুঁকে পড়েছেন। কৃষি বিভাগ তাদের নানানভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। মাঠকর্মীরা সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

উত্তরের জেলা নীলফামারীতে প্রতিটি ইউনিয়ন ও  লোকালয়ে তাকালে চোখে পড়ে শুধু  ভুট্রা আর ভুট্রা।।

আপডেট সময় : 04:45:51 am, Tuesday, 19 March 2024