দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার না হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমতে পারে।
অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি মূল্যস্ফীতির চাপে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েছে বলেও জানান উপদেষ্টা।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮