নুর মোহাম্মাদ, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে সন্দেহজনক কথাবার্তার কারণে তিন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট বাসস্টেশনে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
আটক তিন রোহিঙ্গা কীভাবে কক্সবাজারের উখিয়া থেকে সিলেটে পৌঁছেছেন এবং তাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮