শওকত আলম, ককসবাজার:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকাল রাত আনুমানিক ২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার বালুখালী ১নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
১টি বিদেশি পিস্তল,
১টি একে-২২ রাইফেল,
১টি দেশীয় পিস্তল,
২টি একনলা বন্দুক,
২টি দেশীয় ধারালো অস্ত্র,
১টি পিস্তল ম্যাগাজিন,
২টি রাইফেল ম্যাগাজিন,
৪ রাউন্ড পিস্তল এমুনিশন,
৮৯ রাউন্ড রাইফেল এমুনিশন,
২টি কার্তুজ,
২টি ওয়াকি-টকি সেট।
স্থানীয় সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮