নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার লট উখিয়ার ঘোনা এলাকায় ১৭ পিস ইয়াবাসহ মো. কামাল (২১) ওরফে 'বাটু' নামে এক সিএনজি চালককে আটক করেছে স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) বিকেলে এলাকায় ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে মসজিদ কমিটির সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, মো. কামাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে আটকের পর উপস্থিত জনতার সহযোগিতায় রামু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রামু থানার দায়িত্বরত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার মাধ্যমে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮