প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:৫৯ পি.এম
উখিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, উখিয়া থানা পুলিশের একটি দল রাজাপালং এলাকায় একটি মিনি ট্রাক তল্লাশি করে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় আমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
এদিকে, টেকনাফ মেরিন ড্রাইভের রেজুর খাল চেক পোস্টে ইয়াবাসহ ৩ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে বিজিবির সদস্যরা।
৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে ১৬ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জুবাইর, টেকনাফের জুনাইদ ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২