প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৪, ২:৫৪ পি.এম
ঈশ্বরদীর সাজেদুল টাঙ্গাইলে ট্রাকচাপায় মৃত্যু।।

পাবনা প্রতিনিধি।।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সাজেদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার -২৬ আগস্ট- সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
নিহত সাজেদুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। সাজেদুল গাজিপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়- মোটরসাইকেল নিয়ে সাজেদুল সকালে গাজিপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন।
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পরে যায় সাজেদুল। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানান- খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২