প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ৩:৫৬ এ.এম
ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের পাশে মুলাডুলি সবজি আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। পরে তারা ট্রাকের দরজা খুলে চালকের পাশের সিটে আগুন দিয়ে দ্রুত চলে যান। এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, আগুনে সিটের কিছু অংশ পুড়ে গেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২