প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৪:০৪ পি.এম
ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে সোয়েব–আলভী

সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সোয়েব আহমেদকে আহ্বায়ক ও নাইমুল হক ভূইয়া আলভীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—
•আহসানুল হক তারেক (সিনিয়র যুগ্ম-আহ্বায়ক)
•খালেদুর রহমান ফুয়াদ (যুগ্ম-আহ্বায়ক)
•আন নূর সিয়াম (যুগ্ম-আহ্বায়ক)
আহ্বায়ক সোয়েব আহমেদ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করে তোলাই হবে আমাদের লক্ষ্য।”
সদস্য সচিব নাইমুল হক ভূইয়া আলভী জানান, “শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করব এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।”
এদিকে নবগঠিত কমিটির সদস্যদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২