তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ঈদগাঁও উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাহ রশিদ আহমদ কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার কাটামোরা গ্রামের মৃত আবদুস সামাদের পুত্র, সৌদি আরব প্রবাসী নুরুল আজিম (২২) ও একই গ্রামের আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন সাঈদী (২০)।
জানা যায়, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সোমবার সকাল সাতটার দিকে ঈদগাঁও বাস-স্টেশন থেকে কাজ সেরে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানায়, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন ঈদগাঁও বাস-স্টেশন থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রশিদ আহমদ কলেজ গেইটের অদূরে সেতুর নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮