Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা রংপুর মেডিকেলে হার মানলেন সুমন: বোন ও চাচার হামলায় প্রাণ গেল তরুণের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার

ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়নের পেটে হাজারো গাছ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:24:34 am, Tuesday, 5 March 2024
  • 214 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়নের পেটে হাজারো গাছ।।

ইবি প্রতিনিধি।।
মেগাপ্রকল্পের অধীনে বিভিন্ন হল ও একাডেমিক ভবন নির্মাণে এখন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি- কাটা পড়েছে ১ হাজার ২১৬টি গাছ। সর্বশেষ এবার দুই যুগ পুরনো তিনটি গাছ কেটে মঞ্চ তৈরি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সেটাও দুইটি একাডেমিক ভবনের মাঝখানে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। দুই ভবনের মাঝখানে মঞ্চ হলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হবে বলে জানিয়েছেন তারা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের মাঝে তৈরি করা হচ্ছে বৈশাখী মঞ্চ। মঞ্চ তৈরি করতে রোববার -৩ মার্চ-দুই ভবনের মাঝখানের রাস্তার পাশের তিনটি গাছ কাটা হয়েছে। এদিকে পাশেই খালি জায়গার থাকা সত্ত্বেও গাছ কেটে মঞ্চ নির্মাণের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। সোমবার এর প্রতিবাদে দিনব্যাপী মঞ্চ তৈরির জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ, গ্রীনভয়েস ও ‘ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’। এছাড়া অভয়ারণ্যের উদ্যোগে দুটি খুঁটি গেড়ে তাতে কালো কাপড় টাঙানো হয়। এতে শিক্ষার্থীরা গাছ কাটা নিয়ে তাদের মন্তব্য লিখে ও ব্যঙ্গ চিত্র একে সাঁটিয়ে দিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি বিভিন্ন দাবি জানিয়ে প্রশাসন বরাবর স্মারকলিপিও প্রদান করেছে সংগঠনগুলো।
আন্দোকারীরা বলেন, ‘উন্নয়নের নামে হুটহাট গাছ কাটা কিভাবে উন্নয়ন বয়ে আনে তা বোধগম্য নয়। বর্তমানে একটি মঞ্চ আছে তাও কাজে আসেনা। আরো মঞ্চ করতে চাইলে একাডেমিক ভবন থেকে দূরে ফাকা জায়গায় করা যেতো। এখানে কর্তৃপক্ষের দূরদর্শিতার সাথে দায়িত্ব অবহেলার পরিচয় পাওয়া যায়।
এর আগে সকালে কাটা গাছগুলোর ছোট টুকরো করে ভ্যানে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় শিক্ষার্থীরা এসে তাদের কাজ বন্ধ করে দেন। এবং প্রশাসন তিনটি গাছের বিনিময়ে ৩০০ গাছ রোপন না করা পর্যন্ত কাটা গাছগুলো নিতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা।
এদিকে গাছ কাটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে। শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক এবং পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ঘটনার প্রতিবাদ জানাতে দেখা যায়।
দুইযুগ আগে নিজস্ব অর্থায়নে কর্তন করা গাছগুলোসহ প্রায় ১১০০টি গাছ রোপন করেছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুঈদ রহমান। এ বিষয়ে তিনি বলেন, ২৪ বছর আগে নিজস্ব অর্থায়নে গাছগুলো রোপন করেছিলাম। বিষয়টা বিব্রতকর। শুনে আমার খুব কষ্ট লেগেছে।
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দীন বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে। কিন্তু সকালে শিক্ষার্থীরা কাজ বন্ধ করে দেয়। কাজ চলবে কিনা প্রশাসন না জানানো পর্যন্ত কিছু বলতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেই গাছ কাটা হয়েছে। কাজের প্রয়োজনে গাছ কাটাই লাগে। প্রয়োজনে পরবর্তীতে সারি সারি গাছ লাগানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়নের পেটে হাজারো গাছ।।

আপডেট সময় : 04:24:34 am, Tuesday, 5 March 2024