নুর মুহাম্মদ, কক্সবাজার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব উল্লাহ নোমানী-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার ছদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা ক্বারি আব্দুল খালেক নিজামী, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুল হক চৌধুরী এবং জেলা সহদপ্তর সম্পাদক হাফেজ আমানুল হক আমান।
এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান জিহাদী, বামুক সদর উপজেলা ছদর এম. এইচ. কবির নায়েকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং পরস্পরের সঙ্গে পরিচিত হন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮