শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিদর্শন, সেবা গ্রহণকারীদের অভিজ্ঞতা এবং সংগ্রহ করা তথ্য উপস্থাপনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) শাহ্ ফকির বাজার আলম মার্কেটের দ্বিতীয় তলায় নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি বলেন, “মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন, স্থানীয় সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সেবাপ্রাপ্তদের সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য (এমইউপি) মোঃ নাইম,
এবং সঞ্চালনা করেন নাগরিক ফোরামের সদস্য সচিব আজিজুর রহমান রাজু।
কার্যক্রম উপস্থাপন করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং মোছাঃ বেদানা খাতুন।
‘Voices for Change Project’-এর আওতায় সুইজারল্যান্ড ও কানাডার সহযোগিতায়, এবং খান ফাউন্ডেশন ও পালস বিডির বাস্তবায়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় সেবাখাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিকবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা নাগরিক সেবার মানোন্নয়ন, সমস্যার দ্রুত সমাধান, সেবাগ্রহীতাদের মতামতের প্রতিফলন এবং স্বচ্ছতায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮