
আন্তর্জাতিক ডেস্ক,
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো গোপন বৈঠক হয়নি বলে জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইসরাইলের চ্যানেল ১৪ দাবি করে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর একটি বড় পরিসরের আলোচনা হয়। সেখানে সৌদি প্রতিনিধিরাও অংশ নেন বলে দাবি করা হয়েছিল।
ইসরাইলি প্রতিবেদনে বলা হয়, আলোচনায় ইরান ও হুথিদের মোকাবিলা, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য আঞ্চলিক জোট গঠনের মতো বিষয় উঠে আসে।
তবে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্যে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত কথিত গোপন বৈঠকের তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮