Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:54 pm, Saturday, 11 April 2026
  • 5 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লেবানন প্রবাসী নারী দিপালী আক্তার (৩৪) ইসরাইলি বোমা হামলায় নিহত হওয়ার পর তার পরিবারে শোকের মাতম দেখা গেছে। গত ০৮ এপ্রিল লেবাননের রাজধানী বরুতে ইসরাইলী এয়ার ষ্ট্রাইক বোমা হামলায় উক্ত নারী নিহত হয়।

এ ঘটনার পর শনিবার (১১ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ দুর্গম চরাঞ্চলের শোকার্ত পরিবারে গিয়ে তাদের সান্তনা ও সমবেদনা জানিয়েছেন। তিনি নিহত দিপালীর পরিবারকে সর্বাত্নক সহায়তা প্রদান এবং নিহতের লাশ দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দেন। একই সাথে নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার সহায়তা দিয়েছন ইউএনও। এ সময় ইউএনও’র সাথে ছিলেন ফরিদপুর প্রবাসী কল্যান সংস্থার সহকারী পরিচালক আশিক ছিদ্দিকী।

সরেজমিন ঘুরে জানা যায়, নিহত দিপালী আক্তার উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। দুই ভাই, তিন বোন ও বাবাকে নিয়ে তাদের পরিবার। বোনদের মধ্যে দিপালী আক্তার ছিলেন মেজ। দিপালীর মাতা রোজিনা খাতুন পাঁচ বছর আগে আকস্মিক বজ্রপাতের আঘাতে মারা যায়। এরপর থেকে দিপালী লেবানন দেশের রাজধানী বরুতে গিয়ে গৃহকর্মীর কাজ করে, নিজ পরিবারের ব্যায় ভার মিটিয়ে আসছিল। পরিবারের দেন্যতার কারনে দিপালী আক্তার নিজে বিয়েও করেনি বলে জানা যায়।

শনিবার নিহত দিপালীর বৃদ্ধ পিতাঃ শেখ মোফাজ্জল (৭০) কান্নারত অবস্থায় বলে ওঠেন “আল্লাহ দিপালীর মাইরে নিলে ঠাডার তলে আর দিপালীরে নিলে বোমার তলে, এখন আমারে রাখছো ক্যান আমারেও নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না”। দিপালী আক্তারের আরেক বোন লাইজু আক্তার আহাজারী করে ওঠেন “সংসার সংসার কইর‌্যা দিপালী আপা নিজের জীবনের সমস্ত -আহল্লাদ বিসর্জন দিছে। আমাগো খাওয়াতে পড়াতে যাইয়্যা শেষ পর্যন্ত বোমার তলে নিজের জীবনও দিয়ে দিলো। এখন আমরা দাড়ামু-খারামু কোথায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও।

আপডেট সময় : 08:32:54 pm, Saturday, 11 April 2026