দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ইশরাক হোসেনের পদত্যাগে যারা নিজেদের বিজয়ী ভাবছেন, তারা ‘মহাবোকা’।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জুমা বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তির প্রতিনিধি। অন্যদিকে, তাঁর অভিযোগ, ইশরাকের মতো নেতাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও নুর ও রাশেদের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে জুমা লেখেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’
উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮